• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:৪৪:৩০ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

সীমান্তে বিজিবির অভিযানে ১৬৯ বোতল ভারতীয় মদ জব্দ

১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৪৬:১২

সীমান্তে বিজিবির অভিযানে ১৬৯ বোতল ভারতীয় মদ জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৬৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।

১৪ আগস্ট শুক্রবার শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬৯ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বিজিবি। মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫২:১৮



দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১৬:০৭