• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৪১:১৬ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেফতার ১

২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪০

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেফতার ১

সুনামগঞ্জ প্রতিনিধি: র‍্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল দোয়ারাবাজারে অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

র‍্যাব সূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৭২ বোতল বিদেশি মদসহ মো. জীবন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার মৌলারপাড় গ্রামের মৃত অহেদ আলীর ছেলে।

আরও পড়ুন

নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার- ৩

র‍্যাব জানায়, বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় নিজের বাড়ির পুকুরপাড়ে বিক্রয়ের উদ্দেশ্যে ভারতীয় মদগুলো নিয়ে আসেন জীবন মিয়া। আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৭২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতার ব্যক্তি ও জব্দকৃত আলামত দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুন

মানিকগঞ্জে রাতের আঁধারে কৃষকের সবজি ক্ষেত কেটে নষ্ট

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার- ৩
নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার- ৩
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:২৩

হাম উপসর্গে আরও ২ মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৬৭
হাম উপসর্গে আরও ২ মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৬৭
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৪০


ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৫:৩১



খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৩৪