• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৩৫:২৭ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে ভারতীয় মদ ও বিপুল পরিমাণ কসমেটিকস পণ্য উদ্ধার

৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৭

জামালপুরে ভারতীয় মদ ও বিপুল পরিমাণ কসমেটিকস পণ্য উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুর ৩৫ বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ১৮৫ বোতল ভারতীয় মদ ও ৮৬২ পিস কসমেটিকস পণ্য উদ্ধার হয়েছে।

৭ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বিভিন্ন বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, ৭ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ সীমান্তের সাতানী পাড়া বিওপির বিজিবির সদস্যরা ১০৮৭ সীমান্ত পিলারের কাছে সোমনাথ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪১ বোতল মদ উদ্ধার করেন।

একই রাতে বড়াইবাড়ী বিওপির বিজিবি সদস্যরা কলাবাড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

এছাড়াও খেওয়ারচর বিওপির বিজিবি সদস্যরা পৃথক অভিযানে ৮৬২ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেন। অভিযান গুলোতে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মাদক ও কসমেটিকস পণ্য উদ্ধারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ১৮৫ বোতল ভারতীয় মদ ও কসমেটিকস পণ্য উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সীমান্তে ভারতীয় কসমেটিকসসহ অটোরিকশা জব্দ
সীমান্তে ভারতীয় কসমেটিকসসহ অটোরিকশা জব্দ
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৪:৫৯



এশিয়া কাপে নারীদের জয়ের হ্যাটট্রিক
এশিয়া কাপে নারীদের জয়ের হ্যাটট্রিক
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪০:৫৪



ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস
ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২২:০০

টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৭:৪০