• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:২৪:৫৬ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৬:১৮

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।

১৯ সেপ্টেম্বর শনিবার ময়মনসিংহের ৩৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল উপজেলার 'কালাকুমা' নামক স্থানে এই অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়। সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় পরিত্যক্ত অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লাখ ৫০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক এবং যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হাম ও এর উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু
হাম ও এর উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৪:৫৪

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৪:১৭

বক্স অফিসে ঝড়, ২০০ কোটির ক্লাবে ‘মির্জাপুর’
বক্স অফিসে ঝড়, ২০০ কোটির ক্লাবে ‘মির্জাপুর’
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৯:২৭

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৬:১৮