• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৪১:১৩ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও পণ্য উদ্ধার

৭ আগস্ট ২০২৬ বিকাল ০৫:৪৪:১৪

জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও পণ্য উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে ৩৪ বোতল ভারতীয় মদ ও ৭৩১ পিস কসমেটিকস পণ্য উদ্ধার হয়েছে।

৬ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাতে দেওয়ানগঞ্জের ৩৫ বিজিবির পৃথক অভিযানে এসব উদ্ধার করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে দেওয়ানগঞ্জের বাঘারচর বিওপির কুমারেরচর এলাকায় অভিযান পরিচালনা করেন বিজিবির সদস্যরা। অভিযানে মালিকবিহীন ৭৩১ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করা হয়।

আরও পড়ুন

নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার- ৩

অপরদিকে একই দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খেয়ারচর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী আলগারচর এলাকায় অভিযানে ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

বিজিবি জানায়, ভারতীয় মদ উদ্ধার ও কসমেটিকস পণ্য উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে শুক্রবার আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার- ৩
নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার- ৩
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:২৩

হাম উপসর্গে আরও ২ মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৬৭
হাম উপসর্গে আরও ২ মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৬৭
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৪০


ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৫:৩১



খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৩৪