• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৪১:১৬ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১

২ মে ২০২৬ দুপুর ০২:৩১:৩১

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১

জামালপুর প্রতিনিধি: রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদসহ ইসমাইল হোসেন (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবি।

২ মে শনিবার সকালে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বড়াইবাড়ী বিওপির সদস্যরা সীমান্তবর্তী মাদারটিলা ব্রিজের ওপর থেকে তাকে আটক করেন।

বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির সদস্যরা সীমান্ত পিলার ১০৬৬ এর কাছে মাদারটিলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। মদ উদ্ধারের পর মোটরসাইকেল চালক ইসমাইল হোসেনকে আটক করে বিজিবি।

আরও পড়ুন

নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার- ৩

দুপুরে জব্দ ভারতীয় মদ ও আটক ব্যক্তিকে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।

অপরদিকে শুক্রবার রাতে জামালপুর ৩৫ বিজিবির পৃথক অভিযানে ২২ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা কোনো মাদক কারবারিকে ছাড় দেব না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার- ৩
নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার- ৩
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:২৩

হাম উপসর্গে আরও ২ মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৬৭
হাম উপসর্গে আরও ২ মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৬৭
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৪০


ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৫:৩১



খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৩৪