• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৪৩:৫৩ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

জামালপুর সীমান্তে ভারতীয় মদ ও ইয়াবা উদ্ধার, আটক-৩

১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৭:৩৩

জামালপুর সীমান্তে ভারতীয় মদ ও ইয়াবা উদ্ধার, আটক-৩

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে ১০৯ বোতল ভারতীয় মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এসময় মোট ৩ জনকে আটক করা হয়।

৩১ আগস্ট সোমবার দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির পৃথক অভিযানে এসব মদ ও ইয়াবা উদ্ধার করা হয়।

জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরের চর বিওপির বিজিবির সদস্যরা ১০৭৮ সীমান্তের কাছে মধ্যেরচর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মালিকবিহীন ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই বিওপির পৃথক অভিযানে ২৩ বোতল ভারতীয় মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রুবেল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আরও পড়ুন

সৌদিতে শিরচ্ছেদের খবর, মেয়ের সন্ধানে উদ্বিগ্ন মির্জাপুরে তার পরিবার

অপরদিকে খেওয়ার চর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ড্রাম ব্রিজ এলাকায় অভিযানে ৪ পিস ইয়াবাসহ আলামিন ও লিমন মিয়া নামে দুই মাদক কারবারিকে আটক করেন।

বিজিবি জানায়, ভারতীয় মদ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিতে রয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত
সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত
২১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:২১