• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:২৬:০৯ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে ভারতীয় মদসহ আটক ২

৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৫:২৯

শরীয়তপুরে ভারতীয় মদসহ আটক ২

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ‘এমভি তাসলিমা’ নামের একটি বাল্কহেড জব্দ করা হয়েছে।

৩ অক্টোবর শনিবার দুপুর ১টার দিকে নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন পদ্মা নদীতে এ অভিযান চালানো হয়।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় ‘এমভি তাসলিমা’ নামের একটি বাল্কহেডে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় ‘ব্ল্যাক হুইস্কি’ উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে নৌ পুলিশ। 
আটকরা হলেন রফিক (৪৫), উজ্জল (৪০) একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বাল্কহেডটি ও জব্দ করা হয়।

এ বিষয়ে সুরেশ্বর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, আমরা একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এবং দুজনকে আটক করি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান ও নৌপথকে নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শরীয়তপুরে ভারতীয় মদসহ আটক ২
শরীয়তপুরে ভারতীয় মদসহ আটক ২
৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৫:২৯


হাম উপসর্গ ‍নিয়ে আরও ৮ জনের মৃত্যু
হাম উপসর্গ ‍নিয়ে আরও ৮ জনের মৃত্যু
৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১২:৪৬