• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:১২:৫২ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও ওষুধ উদ্ধার!

৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩৯:৩৮

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও ওষুধ উদ্ধার!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১২ বোতল ভারতীয় মদ ও ৮০০ পিস ওষুধ উদ্ধার করা হয়েছে।

৩ মার্চ মঙ্গলবার বিকেলে বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সোমবার দিবাগত রাত ১১টার দিকে জামালপুর ৩৫ ব্যাটালিয়নের আওতাধীন ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা বকশীগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ও বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বন্ধে অভিযান চালায় কামালপুর বিজিবির সদস্যরা। অভিযানে এসব মদ ও ওষুধ পাওয়া যায়।

উদ্ধারকৃত মালামাল জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে তাদের টহল ও অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এ বছর দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ
এ বছর দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:০৬

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০১:৩৪


ভারতে ভেজাল মদ পানে ১৯ জনের মৃত্যু
ভারতে ভেজাল মদ পানে ১৯ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৩৬



খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৬:৩৩

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩৩