• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:১৫:৩৫ (02-Aug-2026)
  • - ৩৩° সে:

সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে কঠোর সতর্কবার্তা আরাগচির

২ আগস্ট ২০২৬ সকাল ১০:০৭:১১

সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে কঠোর সতর্কবার্তা আরাগচির

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলোচনায় সম্ভাব্য হামলার পরিণতি সম্পর্কে সতর্কবার্তা দেন তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালালে তেহরান ‘সুনিশ্চিত ও শক্তিশালী’ জবাব দেবে।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলায় মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশ সহযোগিতা বা অংশগ্রহণ করলে তাদের স্থাপনাও পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। এ বিষয়ে শুক্রবার তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর পর থেকেই ইরান ধারাবাহিকভাবে সতর্কবার্তা দিয়ে আসছে। তেহরানের দাবি, দেশটির জ্বালানি স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ