• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:২৮:১২ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

২ আগস্ট ২০২৬ সকাল ১০:৪৬:০৪

ফরিদপুরে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশে তৈরি ওয়ান শুটার গানসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ আগস্ট শনিবার দিবাগত রাতে র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোতোয়ালি থানার গুহ লক্ষীপুর এলাকার কুটিবাড়ী লাশকাটা ঘর-সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে শাহিন মোল্লার শয়নকক্ষ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে গুহ লক্ষীপুর এলাকার বাসিন্দা মো. শাহিন মোল্লা (৩৩)কে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২

র‍্যাবের দাবি, গ্রেফতার শাহিন মোল্লার বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট তিনটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১০।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:৪৩




আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৬:৫৫