• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:০৯:২৯ (02-Aug-2026)
  • - ৩৩° সে:

শেষ মুহূর্তে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

২ আগস্ট ২০২৬ সকাল ০৯:২৫:২৬

শেষ মুহূর্তে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প
“ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতা হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে পরিকল্পিত সামরিক হামলা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১ আগস্ট শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থেও তিনি দ্রুত একটি চুক্তি সম্পন্ন হওয়ার শর্তে পরিকল্পিত হামলা বাতিল করতে সম্মত হয়েছেন। তবে সমঝোতা না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের থাকবে বলেও ইঙ্গিত দেন তিনি।

ট্রাম্পের এই ঘোষণার আগে মার্কিন কয়েকটি গণমাধ্যমে সপ্তাহান্তে ইরানের বিরুদ্ধে নতুন ও ব্যাপক সামরিক হামলার পরিকল্পনার খবর প্রকাশিত হয়। একই সময়ে তেহরান অভিযোগ করে, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাকারী যেকোনো আঞ্চলিক দেশও সংঘাতের ঝুঁকিতে পড়তে পারে।

এর আগে যুক্তরাষ্ট্রও মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার এবং পরিস্থিতির আরও অবনতি হলে অঞ্চল ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছিল। সাম্প্রতিক এই ঘোষণায় সামরিক উত্তেজনার মধ্যেই কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নতুন করে আলোচনায় এসেছে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ