• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৭:১২:২০ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

জিনের নির্দেশে কবর থেকে মায়ের মরদেহ তুলে হাসপাতালে নিলেন সন্তানরা

২ আগস্ট ২০২৬ সকাল ১০:১৬:৩২

জিনের নির্দেশে কবর থেকে মায়ের মরদেহ তুলে হাসপাতালে নিলেন সন্তানরা

ডেস্ক রিপোর্ট: জামালপুরের মেলান্দহ উপজেলায় দাফনের প্রায় ১২ ঘণ্টা পর এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করে হাসপাতালে নেওয়ার ঘটনা ঘটেছে।

পরিবারের কয়েকজন সদস্যের দাবি, ‘জিনে আসর’ হওয়ার পর পাওয়া নির্দেশের ভিত্তিতেই তারা এ কাজ করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

১ আগস্ট শনিবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

কক্সবাজারে বাসের নিচে চাপা পড়ে নারীসহ নিহত ৫, আহত ৪

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে ওই বৃদ্ধাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তবে কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয়। তারা দাবি করেন, মৃত নারীর ছেলে ও মেয়েকে ‘জিনে আসর’ করেছে এবং তাদের মা এখনো জীবিত। এ বিশ্বাস থেকেই রাতে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়।

মরদেহটি প্রথমে মেলান্দহ এবং পরে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে নিশ্চিত করেন। এরপর মরদেহটি আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়।

ঘটনার বিষয়ে পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট চিকিৎসকেরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন

লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ