• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৬:৪৭ (25-Sep-2026)
  • - ৩৩° সে:
রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার

রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার

রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ মনির হোসেন (২২) গ্রেফতার হয়েছে। ১৩ সেপ্টেম্বর রোববার তাকে দুপুরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ। এর আগে, শনিবার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী এলাকা থেকে তাকে আটক করা হয়। কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই ব্রজ গোপাল কর্মকার বলেন, মাদকসহ গ্রেফতার মনির হোসেন উপজেলার কুর্শা ইউনিয়নের গোপাল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। এ ব্যাপারে বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারার মামলা রুজু হয়েছে।তিনি বলেন, বুধবার রাতে এসআই ভবেশ চন্দ্র পাল সহ পুলিশের টিম কুর্শা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছে তথ্য আসে বাহাগীলি এলাকায় কাচা রাস্তার উপর মাদক কেনাবেচা হচ্ছে। যার ভিত্তিতে রাতে পৌনে নয়টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের সময় হাতে নাতে মনির হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিচ ইয়াবাসহ মাদক বিক্রির সাড়ে সাত হাজার টাকা এবং দুইটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।