• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২২:৩১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

খোলাবাজারে পেট্রোল বিক্রির অভিযোগে যুবকের কারাদণ্ড

৩১ মার্চ ২০২৬ দুপুর ০২:৩৭:৩৭

খোলাবাজারে পেট্রোল বিক্রির অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

৩১ মার্চ দুপুরে দেবীগঞ্জ উপজেলা সদরে অভিযান পরিচালনা করে তাকে পেট্রোল বিক্রি করা অবস্থায় আটক করা হয়।

দেবীগঞ্জ উপজেলা সদরের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে খন্দকার মার্কেটে কেসব রায়ের বিরুদ্ধে খোলা বাজারে পেট্রোল বিক্রির অভিযোগ উঠার পরে সেখানে অভিযান চালানো হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগ উঠে কেসব রায় (২৭) এর বিরুদ্ধে। সে সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ কুমারগারী এলাকার বাসিন্দা। সে সুভাষ রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে দেবীগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন পেট্রোল পাম্প হতে পেট্রোল কিনে অবৈধ ভাবে মজুদ করে রাখছির। বাড়তি লাভের আশায় এ পেট্রোল মজুদ করে।

কেশব রায়ের দোকান থেকে ক্রেতারা প্রতি লিটার পেট্রোল ২৫০ থেকে ৩শ টাকা দরে বিক্রি করছিল। অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করার বিষয়ে ক্রেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পর সেখানে অভিযান চালানো হয়।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

পরে কেশব রায়কে অবৈধ ভাবে তেল মজুদ ও সংরক্ষণ করার অপরাধে ও আইন লংঘন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মতে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে জব্দ করা ২৭ লিটার পেট্রোল বিক্রির ৩ হাজার ১৩২ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক এ অভিযান পরিচালনা করেন। কারাদন্ড দেয়া কেশব রায়কে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

অভিযানের সময় দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬