• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:০৮:০০ (01-Oct-2026)
  • - ৩৩° সে:

টিকটকে পরিচয়: প্রেমিকের কাছে এসে ধর্ষণের শিকার, যুবক গ্রেফতার

১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৩৮

টিকটকে পরিচয়: প্রেমিকের কাছে এসে ধর্ষণের শিকার, যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক: টিকটকে পরিচয় থেকে ইমোতে প্রেমের সম্পর্ক। পরে বিয়ের আশ্বাস দিয়ে দেখা করতে ডেকে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শরীয়তপুর জেলার সখিপুরের রাজু নামে এক যুবককে গ্রেফতার করেছে এসআরবি।

১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত পরশুদিন ঢাকার মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজু ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের শনি কান্দি গ্রামের সুলতান গাজীর ছেলে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, সিপিসি-৩, মাদারিপুর জানায়, প্রায় তিন মাস আগে টিকটকের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে রাজুর পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। মোবাইল ফোনে কথা হয়। পরে রাজু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে নড়িয়ার ডিঙ্গামানিক গোলার মাঠে দেখা করার জন্য ডাকেন। ১৯ সেপ্টেম্বর সকালে ওই তরুণী অটোতে করে গোলার মাঠে পৌঁছলে রাজু তাকে মোটরসাইকেলে চাপিয়ে বিভিন্ন স্থানে ঘোরান। একপর্যায়ে রাজু তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে একদিন আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। পরদিন বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে ঢাকায় নিয়ে একটি আবাসিক হোটেলে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে আরও একাধিকবার ধর্ষণ করা হয়। ​পরবর্তীতে কিশোরী বিয়ের কাবিননামা করার জন্য চাপ দিলে রাজু তাকে এলাকায় ফিরিয়ে এনে বাড়ির পাশের সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলার পর এসআরবি-৮ ছায়া তদন্ত শুরু করে। এরপর মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এসআরবি-৮, সিপিসি-৩, মাদারিপুর ও এসআরবি -৪, সিপিসি-১, মিরপুর এর একটি যৌথ আবিযানিক দল আসামি রাজু গাজীকে গ্রেফতার করে ঢাকার মিরপুর থানায় হস্তান্তরের পর তাকে শরীয়তপুরের সখিপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন জানান, মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: আরটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল
ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল
১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:১৯








জামালপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ
জামালপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ
১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৫৪