• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৩:০৮ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

৪ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২৯:৫০

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ আনারুল ইসলাম (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

৪ এপ্রিল শনিবার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।

Ad
Ad

এর আগে ৩ এপ্রিল শুক্রবার উপজেলার হারাগাছ পৌরসভার চরচতুরা জলিলটারী এলাকা থেকে আটক করে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ।

Ad

গ্রেফতার আনারুল ইসলাম লালমনিরহাট সদর মহেন্দ্রনগরের কিসামত এলাকার ওমর আলীর ছেলে।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনির সরকারসহ সঙ্গিও ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি করে ৯১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি অশোক চৌহান বলেন, ইয়াবা ট্যাবলেটসহ আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার রংপুর আদালত পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, পরিপত্র জারি
৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, পরিপত্র জারি
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২০:০৯


কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:৪০

পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫১:০৩

সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪০:২৪







Follow Us