• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে চৈত্র ১৪৩২ দুপুর ০২:৫৯:৪২ (07-Apr-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবক গ্রেফতার

৭ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৭:১৫

নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবক গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং (উত্ত্যক্ত) করার অপরাধে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

৬ এপ্রিল সোমবার রাতে সদর উপজেলার কাদোয়া (উত্তরপাড়া) গ্রামের নিজ বাড়িতে থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার গোলাম মোস্তফা রাব্বি ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে।

Ad

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সড়কে তাকে একা পেয়ে সড়কে গোলাম মোস্তফা রাব্বি নামে ওই যুবক মোটরসাইকেল নিয়ে গতি রোধ করে ওই ছাত্রীর গায়ে হাত দেয় এবং ব্যাড টাচ করে দ্রুত চলে যায়। তারপর থেকেই ছাত্রীটি ডিপ্রেশনে ও ভয়ে ভুগতে থাকে। বিষয়টি পুলিশ জানতে পারলে সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ ব্যবহার করে প্রথমে মোটরসাইকেলটি শনাক্ত করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাতেই অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। এছাড়া মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘ সোমবার সন্ধ্যায় বিষয়টি জানতে পারি। পরে তাৎক্ষণিক গুরুত্ব সহকারে আসামি শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। ভুক্তভোগীর মা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিষয়টি স্বীকার করেছে। ভবিষ্যতেও ইভটিজিংকারীদের পুলিশ কঠোর হস্তে দমন করবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মুক্তি পেলেন জামায়াতকর্মী সাওদা সুমি
মুক্তি পেলেন জামায়াতকর্মী সাওদা সুমি
৭ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৪৮:৩৭






Follow Us