• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ সকাল ১১:২৩:২৭ (02-Apr-2026)
  • - ৩৩° সে:

হাতিয়ায় চোরাই ডিজেলসহ দুই যুবক গ্রেফতার

২ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪৯:৪৫

হাতিয়ায় চোরাই ডিজেলসহ দুই যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলায় হাতিয়ায় চোরাই ডিজেলসহ  দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পৃথক অভিযানে ১ হাজার ৩৩০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

আজ ২ এপ্রিল বৃহস্পতিবার সকালে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন।

Ad
Ad

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা থেকে উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে ডিজেল উদ্ধার করা হয়।

Ad

গ্রেফতারকৃত যুবকরা হলেন, হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মো. রাসেল (২২) এবং একই এলাকার ফরাজি গ্রামের আজহার আহম্মদের ছেলে মো. জাফর (৩৫)।

পুলিশের ভাষ্যমতে, তেলের মজুত ঠেকাতে হাতিয়া পৌরসভার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পাঁচ বিঘা গ্রামের নবীর ভূঁইয়া স’মিলের উত্তর পাশের একটি ঘর থেকে ৪ ড্রাম (৭৬০ লিটার) চোরাই ডিজেল উদ্ধার করা হয়। পরে এমপির পোল এলাকা থেকে আরও ৩ ড্রাম (৫৭০ লিটার) ডিজেল উদ্ধার করে পুলিশ। ওই সময় চোরাই ডিজেল মজুতের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন জানান, ডিজেল মজুতের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। চোরাই কাজে যুক্ত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
২ এপ্রিল ২০২৬ সকাল ১১:০৬:১০











Follow Us