• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:২৮:০৮ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে রিভলবারসহ যুবক গ্রেফতার

১৩ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩২:৪৯

ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে রিভলবারসহ যুবক গ্রেফতার

পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও গুলিসহ সোহেল রানা (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

১৩ এপ্রিল সোমবার দুপুরে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঈশ্বরদীর রূপপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অর্জুনপুর গ্রামের মৃত জামাল উদ্দিন খলিফার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতার আসামির কাছ থেকে ১টি বিদেশি রিভলভার, ৪ রাউন্ড গুলি, ৩টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড, ১টি প্রাইভেটকার ও ১টি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫১:০৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৮:২৪


হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:৪১

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:৫৪


দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৮