• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:২৯:১৬ (01-Aug-2026)
  • - ৩৩° সে:

শিক্ষিত মায়েরা বাচ্চাদের প্রতি আগের মতো যত্ন নিচ্ছেন না: স্বাস্থ্যমন্ত্রী

১ আগস্ট ২০২৬ দুপুর ১২:১২:০৪

শিক্ষিত মায়েরা বাচ্চাদের প্রতি আগের মতো যত্ন নিচ্ছেন না: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সেই কফি হাউজের আড্ডা যেমন আর নেই, তেমনি আমাদের মাতৃ ও শিশু সেবাও আর নেই। আমরা আধুনিক হয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৪০-৫০ বছর আগে মা-বাবারা সন্তান লালন-পালনে গুরুত্ব দিতেন। কিন্তু আজ এই শিক্ষিত জনগোষ্ঠীর বা ধনী জনগোষ্ঠীর মায়েরা, বাচ্চাদের প্রতি সেই যত্নটা নিচ্ছেন না।

১ আগস্ট শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবারের প্রতিপাদ্য ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে সিজারিয়ান প্রসবের হার উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। অনেক মা নবজাতককে শালদুধ খাওয়াচ্ছেন না। শালদুধই একটি শিশুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পুষ্টিকর খাবার। পবিত্র কোরআনেও নির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে, কতদিন পর্যন্ত মায়ের দুধ খাওয়াতে হবে।

তিনি আরও বলেন, অনেক ওয়ার্ডে গিয়ে হামে আক্রান্ত শিশু দেখেছি। একটি শিশুর শরীরেও ঠিকমতো পুষ্টি নেই। মায়েদের জিজ্ঞেস করলে তারা বলেন, 'আমার নিজের শরীরের অবস্থাই তো দেখেন, নিজেই ঠিকমতো খেতে পারি না।

আগামী এক বছরের জন্য একটি কর্মপরিকল্পনা নিতে হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতি মাসে অন্তত একটি জেলায় এ কার্যক্রম পরিচালনা করা হবে। সেখানে সিভিল সার্জন, জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের একত্র করে মাতৃদুগ্ধপানের গুরুত্ব তুলে ধরতে হবে। একই সঙ্গে সমাজে মাতৃদুগ্ধপানকে একটি অপরিহার্য চর্চা হিসেবে প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২
আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২
১ আগস্ট ২০২৬ সকাল ১১:২৭:২৩

চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা
চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা
১ আগস্ট ২০২৬ সকাল ১১:১১:৫৮