• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:০৫:৫৫ (01-Aug-2026)
  • - ৩৩° সে:

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন আজ থেকে শুরু

১ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৬:০৪

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন আজ থেকে শুরু

ডেস্ক রিপোর্ট: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শিক্ষা উপবৃত্তিসহ সরকারি পাঁচটি ভাতা ও আর্থিক সহায়তা কর্মসূচির নতুন আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ ১ আগস্ট শনিবার থেকে শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

সমাজসেবা অধিদপ্তরের এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির নতুন আবেদন অনলাইনে গ্রহণ করা হবে।

এ ছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী এবং চা-শ্রমিকদের জন্য ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদনও গ্রহণ করা হবে।

আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে dss.bhata.gov.bd/online-application ঠিকানায় আবেদন করতে হবে। আবেদন অবশ্যই আবেদনকারীর স্থায়ী ঠিকানার ভিত্তিতে করতে হবে।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, প্রতিবন্ধী ভাতার আবেদনকারীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বরও উল্লেখ করতে হবে।

যারা বর্তমানে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত ভাতা বা আর্থিক সুবিধা পাচ্ছেন, তারা এ কর্মসূচিতে নতুন করে বিবেচিত হবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যক্তিদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। নতুন আবেদন এবং অপেক্ষমাণ আবেদনগুলো যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দের ভিত্তিতে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে।

বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা অনুমোদন করা হবে। নির্বাচিত উপকারভোগীরা ১ জুলাই ২০২৬ থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

সমাজসেবা অধিদপ্তর আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভাগীয় পরিচালক, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

এ ছাড়া আবেদন বা যাচাই-বাছাইয়ের সময় কোনো কারিগরি সমস্যা দেখা দিলে সামাজিক নিরাপত্তা অধিশাখার টেকনিক্যাল টিম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২
আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২
১ আগস্ট ২০২৬ সকাল ১১:২৭:২৩

চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা
চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা
১ আগস্ট ২০২৬ সকাল ১১:১১:৫৮