• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:২২:০৮ (07-Aug-2026)
  • - ৩৩° সে:

আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

১ আগস্ট ২০২৬ সকাল ১১:২৭:২৩

আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পূর্ব ভারতীয় রাজ্য আসামে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। ৩১ জুলাই শুক্রবার গভীর রাতে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা দফতর এক বার্তায় এ তথ্য জানায়।

জানানো হয়, আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির ক্রমাগত উন্নতির সাথে সাথে ত্রাণ শিবির, ত্রাণ বিতরণ কেন্দ্র এবং পুনরুদ্ধার কার্যক্রম এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা অব্যাহত রেখেছে রাজ্য সরকার। রাজ্যে ১১ লাখেরও বেশি মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে কর্মকর্তাদের সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ক্ষয়ক্ষতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ নিরীক্ষা ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের লোকসান কমাতে কার্যক্রম অব্যাহত রাখা বীমা সংস্থাগুলির সঙ্গেও আলোচনা করা হবে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
৭ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫৭:২৩