• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৩৭:৩৯ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা

১ আগস্ট ২০২৬ দুপুর ১২:৪৯:২১

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারক ও প্রসিকিউশন টিম র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, পরিদর্শন করেছেন।

১ আগস্ট শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত এ স্থাপনা পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকারী দলের নেতৃত্বে ছিলেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। তার সঙ্গে ছিলেন সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার, তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেন।

এর আগে গত ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে র‍্যাব, ডিজিএফআই ও ডিবির কথিত গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সেদিন ট্রাইব্যুনালে দেওয়া আবেদনে চিফ প্রসিকিউটর আওয়ামী লীগের টানা শাসনামলে বিরোধী মতাদর্শের ব্যক্তিদের এসব স্থানে আটকে রেখে নির্যাতন ও গুমের অভিযোগ তুলে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট স্থাপনাগুলো পরিদর্শনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সচিবালয়ে চলছে একনেক সভা
সচিবালয়ে চলছে একনেক সভা
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫১:০৯




এবার ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স
এবার ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৯:৪৬

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৪:২৬

চাঁপাইনবাবগঞ্জে ৩০টি ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে ৩০টি ককটেল বিস্ফোরণ
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩০:৩১