• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:০৫:৫৫ (01-Aug-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

১ আগস্ট ২০২৬ দুপুর ১২:০২:০৫

বগুড়ায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ডেস্ক রিপোর্ট: বগুড়ার কাহালু উপজেলায় পিকআপ ভ্যান ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। ১ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বৌ-বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে চ্যানেল২৪ এর প্রতিবেদন থেকে জানা যায়, সকালে আদমদীঘি থেকে মাছের রেনুপোনা বিক্রি করে একটি পিকআপ ভ্যান বগুড়া শহরের দিকে ফিরছিল। পথে বৌ-বাজার এলাকায় একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকসহ চারজন নিহত হন। নিহতরা সবাই পিকআপের আরোহী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যান।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২
আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২
১ আগস্ট ২০২৬ সকাল ১১:২৭:২৩

চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা
চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা
১ আগস্ট ২০২৬ সকাল ১১:১১:৫৮