• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:২১:১০ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

ঢাবি ক্যাম্পাসে জুলাই-গ্রাফিতি রংকরণ ও পুনর্লিখন শুরু আজ

১ আগস্ট ২০২৬ দুপুর ১২:১৯:৫৮

ঢাবি ক্যাম্পাসে জুলাই-গ্রাফিতি রংকরণ ও পুনর্লিখন শুরু আজ

অনলাইন ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনা ধারণকারী গ্রাফিতিসমূহ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ১ আগস্ট শনিবার থেকে ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালের গ্রাফিতি পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে।

আজ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের প্রধান ফটকসংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

গতকাল ৩১ জুলাই শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুন

ঢাবিতে ককটেল বিস্ফোরণে জাড়িত থাকা দুই কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম পর্যায়ে ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত উপাচার্য ভবন থেকে শুরু করে রোকেয়া হল এলাকা পর্যন্ত দেয়ালচিত্রগুলোর রংকরণ ও পুনর্লিখন কাজ পরিচালিত হবে। এতে গ্রাফিতিগুলোর মূল নকশা, শৈল্পিক আবেদন ও বৈপ্লবিক বার্তা অবিকৃত রেখে সংরক্ষণ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, চারুকলা অনুষদের ডিন, প্রক্টর এবং আরবরি কালচার সেন্টারের পরিচালকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব নিবন্ধিত শিক্ষার্থী ও শিল্পী এই পুনর্লিখন ও রংকরণ কার্যক্রমে অংশ নেবেন, তাঁদের আজ সকাল ৯টার মধ্যে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারির সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী স্মরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া মাসব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে দেয়ালচিত্র সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হলো।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








৭ এএসপিকে বদলি
৭ এএসপিকে বদলি
১১ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৬:১৩