• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ সকাল ১১:১৮:২৪ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

সৌদি ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩১:২৪

সৌদি ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে নিজ নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনার পরামর্শ দিয়ে দেশটিকে ‘লেভেল-৩’ ভ্রমণ সতর্কতার আওতায় রাখা হয়েছে।

১৬ সেপ্টেম্বর বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।

সতর্কবার্তায় বলা হয়েছে, সৌদি আরবে মার্কিন স্বার্থ ও স্থাপনাকে লক্ষ্য করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে। এ ছাড়া সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় আইনের কারণে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবের কিছু এলাকায় নিরাপত্তাঝুঁকি তুলনামূলক বেশি। তাই দেশটির বিভিন্ন অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে প্রতিবেশী ইয়েমেনের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য আগে জারি করা ‘লেভেল-৪’ বা ‘ভ্রমণ করবেন না’ সতর্কতা এখনও বহাল রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪২:০১





২৪ ঘণ্টায় ৩ মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান
২৪ ঘণ্টায় ৩ মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৪:৪২