• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ সকাল ১০:২৩:০৮ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

২৪ ঘণ্টায় ৩ মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৪:৪২

২৪ ঘণ্টায় ৩ মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের তিনটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়, তাদের মহাকাশ বাহিনী হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন ড্রোন শনাক্ত ও অনুসরণ করে। পরে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেটি ভূপাতিত করা হয়।

আইআরজির জনসংযোগ বিভাগ জানায়, ড্রোনটি ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় ছিল। পরে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সেটিকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানের দাবি, কোনো হামলা চালানোর আগেই ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগেও হরমুজ প্রণালির আকাশে আরেকটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল আইআরজিসি। এর আগে গত সপ্তাহে হরমুজ প্রণালির কাছে আরও একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছিল ইরানের সেনাবাহিনী।

ইরানের দাবি অনুযায়ী, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনার গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। এই জলপথে সামরিক ও সামুদ্রিক তৎপরতার ওপর নিজেদের নিয়ন্ত্রণ জোরদারের কথাও জানিয়েছে তেহরান।

এদিকে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ক্ষতিগ্রস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র পুরোনো এমকিউ-১ মডেলের ড্রোনের ব্যবহার বাড়িয়েছে বলে কয়েকজন সামরিক বিশ্লেষক মনে করছেন। তবে ইরানের সাম্প্রতিক দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো স্বতন্ত্র নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সূত্র: প্রেস টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২৪ ঘণ্টায় ৩ মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান
২৪ ঘণ্টায় ৩ মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৪:৪২