• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৩৯:৫৫ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

মোহাম্মদপুরে বাসে আগুন, পুলিশ বলছে ইঞ্জিনের ত্রুটি

১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪১:০০

মোহাম্মদপুরে বাসে আগুন, পুলিশ বলছে ইঞ্জিনের ত্রুটি

অনলাইন ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, ইঞ্জিনে ত্রুটির কারণে এ আগুন লেগেছে।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বসিলা রোডের জল তরঙ্গ সুইমিং পুলের গেটে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে বসিলা রডের জল তরঙ্গ সুইমিং পুলের সামনে পার্কিং করা মিডলাইনের একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে ওই বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, মিডলাইন বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, এই বাসটির দিনে মেরামতের কাজ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এর সঙ্গে অন্য কোনো ঘটনা আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বান্দরবানের থানচিতে আগুনে পুড়ল ১০ দোকান
বান্দরবানের থানচিতে আগুনে পুড়ল ১০ দোকান
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৮:৪৯






এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪২:০১