• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৪৯:১১ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

‘১১ হাজার কোটি’ ফিরিয়ে এনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি আসিফের

১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৬:০৬

‘১১ হাজার কোটি’ ফিরিয়ে এনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি আসিফের
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: বিদেশে পাচারের অভিযোগে আলোচিত প্রায় ১১ হাজার কোটি টাকা দ্রুত দেশে ফিরিয়ে এনে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে ব্যবহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘১১ হাজার কোটি টাকা দ্রুত ফিরিয়ে এনে গ্যাস, বিদ্যুৎ সংকট সমাধানের জোর দাবি জানাচ্ছি।’

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) জানায়, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে চলমান অনুসন্ধানের সঙ্গে অভিযোগটি যুক্ত করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অর্থপাচারের অভিযোগ অস্বীকার করে আসছেন আসিফ মাহমুদ। দেশের বাইরে তার কোনো সম্পদ থাকার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছাড়ার ঘোষণাও দিয়েছেন এনসিপির এই নেতা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪২:০১





২৪ ঘণ্টায় ৩ মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান
২৪ ঘণ্টায় ৩ মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৪:৪২