• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৪২:০৪ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪২:০১

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট: চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

১৬ সেপ্টেম্বর বুধবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন সেনাপ্রধান। সফরকালে তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টেও উপস্থিত থাকবেন।

এ ছাড়া এশিয়ান গেমস ও বিভিন্ন অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

জেনারেল ওয়াকার-উজ-জামান সফর চার দিনের সফর শেষে দেশে ফিরবেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বান্দরবানের থানচিতে আগুনে পুড়ল ১০ দোকান
বান্দরবানের থানচিতে আগুনে পুড়ল ১০ দোকান
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৮:৪৯






এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪২:০১