• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৪৮:০৯ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধক্ষেত্রের বাস্তবতা নির্ধারণ করছে ইরান: রেজাই

৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:০১:২৬

যুদ্ধক্ষেত্রের বাস্তবতা নির্ধারণ করছে ইরান: রেজাই
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের দাবিকে ‘কল্পনাপ্রসূত’ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব মেজর জেনারেল মহসেন রেজাই। তিনি বলেছেন, যুদ্ধক্ষেত্রের বাস্তবতা নির্ধারিত হচ্ছে ইরানের জনগণ, সেনাসদস্য ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাধ্যমে।

২ অক্টোবর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রেজাই। তিনি ট্রাম্পের নাম উল্লেখ করে বলেন, নিজের কল্পনায় প্রতিদিন জয়ী হওয়া সম্ভব হলেও বাস্তবতা নির্ধারণ করছে ইরান।

রেজাই আরও বলেন, একের পর এক ব্যর্থতার পরও ট্রাম্প বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং তাঁর কথাবার্তা এখন কল্পনার সীমাও ছাড়িয়ে গেছে।

এর আগে ট্রাম্প একাধিকবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়ের দাবি করেছেন। ২৮ সেপ্টেম্বর তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘খুব শিগগির’ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবে। একই সময়ে তিনি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধ শেষ করার বিষয়ে যোগাযোগের কথাও জানান।

সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনাও অব্যাহত রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালালে আরও শক্তিশালী জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। একই সঙ্গে কূটনৈতিক উদ্যোগও চালিয়ে যাচ্ছে তেহরান।

ইরানের পক্ষ থেকে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। ওই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয় ছিল। ট্রাম্প এর আগে প্রস্তাবটি প্রত্যাখ্যান করার কথা জানিয়েছিলেন।

এদিকে, ২ অক্টোবর ট্রাম্প আবারও ইরানকে একটি ‘ন্যায্য চুক্তি’ করার আহ্বান জানান এবং চুক্তি না হলে কঠোর পরিণতির হুমকি দেন। এর পরই রেজাইয়ের পক্ষ থেকে নতুন করে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করা হলো।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পূজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
পূজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩৬:০৫

বিকাশে চাকরির সুযোগ, নেই বয়সসীমা
বিকাশে চাকরির সুযোগ, নেই বয়সসীমা
৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩০:৫২