• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:২০:০৫ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ

৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪৬:৪৯

সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: তৈরি পোশাকসহ কয়েকটি প্রধান রপ্তানি খাতের ভালো পারফরম্যান্সে টানা দ্বিতীয় মাসে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে দেশের পণ্য রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৩৯৪ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

এর ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে দেশের সামগ্রিক পণ্য রপ্তানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৪ শতাংশে।

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশের পণ্য রপ্তানি আয় ছিল ৩৬৩ কোটি ডলার। এক বছরের ব্যবধানে এবার রপ্তানি আয় বেড়েছে প্রায় ৩১ কোটি ডলার।

রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকেও সেপ্টেম্বরে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এ মাসে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩০৮ কোটি ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ২৮৪ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ খাতে রপ্তানি আয় বেড়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ।

তৈরি পোশাকের পাশাপাশি কয়েকটি অপ্রচলিত রপ্তানি খাতেও ভালো প্রবৃদ্ধি হয়েছে। সেপ্টেম্বরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বেড়েছে ২২ দশমিক ৭২ শতাংশ।

এ ছাড়া হোম টেক্সটাইল খাতে রপ্তানি আয় ১৩ দশমিক ৫২ শতাংশ এবং হালকা প্রকৌশল পণ্যের রপ্তানি ৩ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে।

প্রধান রপ্তানি খাতগুলোর মধ্যে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে ওষুধ শিল্পে। ইপিবির তথ্য অনুযায়ী, এ খাতে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৬৪ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।

চলতি অর্থবছরের শুরুতে জুলাইয়ে রপ্তানি কমলেও আগস্ট ও সেপ্টেম্বরে প্রবৃদ্ধি ফিরে আসায় সামগ্রিক রপ্তানি আয়ে ইতিবাচক ধারা তৈরি হয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পূজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
পূজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩৬:০৫

বিকাশে চাকরির সুযোগ, নেই বয়সসীমা
বিকাশে চাকরির সুযোগ, নেই বয়সসীমা
৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩০:৫২