ডেস্ক রিপোর্ট: জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও সঞ্চালন লাইনের আশপাশের গাছের ডালপালা কর্তনের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় আজ ৩ অক্টোবর শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
২ অক্টোবর শুক্রবার নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের অধীনস্থ সব ফিডারে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
বড়াইগ্রাম উপজেলার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না- বনপাড়া পৌরসভা এলাকা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা, নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়ন ও দুয়ারি ইউনিয়নের আংশিক এলাকা।
পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতির ওপর নির্ভর করে এ সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে। তবে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে।
জরুরি এ কাজের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available