• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৭:০৮:৪২ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৬৩

৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪৬:১৭

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৬৩
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: কুমিল্লা জেলায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ৩৬৩ জনকে আটক করেছে জেলা পুলিশ।

২ অক্টোবর শুক্রবার মাগরিবের পর থেকে ৩ অক্টোবর শনিবার ভোর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে।

শনিবার সকালে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এবং তার সরাসরি অংশগ্রহণে জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের পাশাপাশি ডিবি পুলিশের সদস্যরাও অংশ নেন।

কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধ প্রবণতা রয়েছে-এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় নেওয়া হয়। জেলার ১৮টি থানার আওতাধীন বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩৬৩ জনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান বলেন, কিশোর বয়সী ছেলেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেজন্য কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন

জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

তিনি বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অভিযানে আটক ব্যক্তিদের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সেটিও কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।

সর্বশেষ আরও ৩৬৩ জন আটকের ফলে স্কুল ছাত্র অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৫ জনে। এর মধ্যে ৩৬৩ জনের যাচাই-বাছাই চলছে।

এর আগে ১ হাজার ১৩০ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ৫৪২ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

যেকোনো চাবিতেই স্টার্ট হয় চট্টগ্রামে চুরি হওয়া সেই পুলিশ ভ্যান

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
২২ নভেম্বর ২০২৬ রাত ১০:২২:০১