• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:০০:৪৯ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

পূজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩৬:০৫

পূজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

বিনোদন ডেস্ক: নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের জীবনযাপন, বন্ধুত্ব, প্রেম-ভালোবাসা ও সত্য ঘটনার স্মৃতি নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরকুট’। আসছে দূর্গাপুজায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। সম্প্রতি প্রকাশ করা হয়েছে এর অফিসিয়াল পোস্টার।

প্রকাশিত পোস্টারে নব্বই দশকের নস্টালজিক আবহের একটি কোলাজ ফুটিয়ে তোলা হয়েছে। পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে তরুণ নির্মাতা মুনতাসির আকিব লিখেছেন, ‘এই দূর্গাপুজা কাটুক নব্বই দশকের নস্টালজিয়া এবং চিরকুটের সাথে’।

‘সেকালের গল্প, একালের সিনেমা’ শিরোনামকে সামনে রেখে ফিল্ম ম্যানিয়ার ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। হারিয়ে যাওয়া সেই সময় ও তৎকালীন ক্যাম্পাসের পরিবেশকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

বর্তমান সময়ে দাঁড়িয়ে নব্বই দশকের ক্যাম্পাসের আবহ পুননির্মাণ করাটা নির্মাতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল। সে যুগের পোশাক-আশাক, ক্যাম্পাসের মুক্ত বাতাস আর তৎকালীন সাধারণ জীবনযাপনের নানা অনুষঙ্গ ফুটিয়ে তুলতে প্রযোজনা দলের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছিলেন সংশ্লিষ্টরা।

‘চিরকুট’ সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এর নির্বাহী প্রযোজক তানজিল রাফি। চলচ্চিত্রটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিমি, সুমন পাটোয়ারী, রহমান তেহজিব, সিয়াম নাসির, আবদুল্লাহ আল সেন্টু, শাওন আশরাফ, ইকবাল হোসেন, সাদি খান, মাহিরা হাসান, শামীম আহসান, শেখ চাঁদনী ও শিমুল সিদ্দিকী। এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে কাজী নওশাবা আহমেদকে।

সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







পূজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
পূজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩৬:০৫

বিকাশে চাকরির সুযোগ, নেই বয়সসীমা
বিকাশে চাকরির সুযোগ, নেই বয়সসীমা
৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩০:৫২