• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৪৮:১৬ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৪:১৩

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৯ শিশু।

২৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮ শিশুর মধ্যে ১ শিশু নিশ্চিত হামে ও ৭ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং সারাদেশে ১ হাজার ১০৯ শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ৩ শিশু, রংপুর বিভাগে ২ শিশু এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ২ শিশু মারা গেছে। নিশ্চিত হামে ঢাকা বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫২

একই সময়ে ১০২ শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে ২৬ হাজার ৪৭৬ শিশুর হাম শনাক্ত হলো। ১ হাজার ৭ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ শিশু।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে প্রথম কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হাম রোগী শনাক্ত হয়। পরে ফেব্রুয়ারিতে রাজধানীর কয়েকটি বস্তিতে দেখা যায়। তবে সরকারিভাবে ১৫ মার্চ থেকে হামে মৃত্যু এবং রোগীর তথ্য প্রকাশ শুরু হয়।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন
নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন
২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২২:২২

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি
২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২০:৪০

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৪:১৩


১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার
১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার
২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৮:৪৬