• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:০৪:১৯ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

এ দেশে ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৯:০৭

এ দেশে ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান এবং প্রত্যাবর্তন হবে না। ২৬ নভেম্বর বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।

তিনি বলেন, বারবার যখন স্বৈরতন্ত্রের আগমন হয়েছে প্রত্যেকবারই বিএনপির নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে। একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আরেকবার আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মধ্য দিয়ে দেশের প্রায় অবরুদ্ধ গণতন্ত্র, যে স্বাধীনতা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে চলেছিল সেখান থেকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে, অবরুদ্ধ গণতন্ত্রকে, পরাধীনতার শৃঙ্খলাবদ্ধ হতে যাওয়া স্বাধীনতাকে মুক্ত করেছিলেন। এটা আমাদের ইতিহাস।

আরও পড়ুন

১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার

সালাউদ্দিন আহমদ আরও বলেন, আমরা গণতান্ত্রিক আচরণ করব। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করব। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করব। এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান এবং প্রত্যাবর্তন হবে না। এই প্রতিজ্ঞা আমাদের আছে, এ দেশের জনগণের কাছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার
১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার
২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৮:৪৬



পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেফতার
পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেফতার
২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:০৭

আজ অভিনেত্রী মিমির বিয়ে
আজ অভিনেত্রী মিমির বিয়ে
২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৮:২৪




অর্জুনের জীবনে নতুন প্রেম?
অর্জুনের জীবনে নতুন প্রেম?
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮:১৩