হামের উপসর্গে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২৮৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।৭ জুন রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে শুধু ঢাকা বিভাগে চারজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।এ পর্যন্ত, ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬২০ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৬৬ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২২১ জনের শরীরে এর উপসর্গ দেখা গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত ৬৪ হাজার ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬০ হাজার ৮৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।