• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:১২:২১ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হত্যা: ৬ জনের যাবজ্জীবন

২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৩:২৪

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হত্যা: ৬ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালেব হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুইজন আসামি পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।

​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় নবী নামের অপর এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আরও পড়ুন

জিয়াউল আহসানের মামলায় আজ সমাপনি যুক্তিতর্ক, সরাসরি সম্প্রচার করবে বিটিভি

​আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন ইটভাটা ব্যবসায়ী মোতালেব। পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় পরদিন ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে আসামিদের গ্রেপ্তার করে। এদের মধ্যে রাজু ও সজীব নামে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

​আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. নজরুল ইসলাম মাসুম জানান, মামলায় মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন এবং একজনকে খালাস দিয়েছেন।

​এদিকে ঘোষিত রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের স্ত্রী মাকছুদা। তিনি জানান, এমন নৃশংস হত্যাকাণ্ডে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আশা করেছিলেন তিনি। কাঙ্ক্ষিত ন্যায়বিচার না পাওয়ায় এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তিনি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জের ৭ খুনের পেছনে আর্থিক সংশ্লেষ, ফ্ল্যাট ও ব্যবসা

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার
১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার
২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৮:৪৬



পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেফতার
পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেফতার
২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:০৭

আজ অভিনেত্রী মিমির বিয়ে
আজ অভিনেত্রী মিমির বিয়ে
২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৮:২৪




অর্জুনের জীবনে নতুন প্রেম?
অর্জুনের জীবনে নতুন প্রেম?
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮:১৩