ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ রোগী।
২৫ নভেম্বর বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ জন এবং অন্যজন খুলনা বিভাগের। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৫ নভেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৬ জনে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। ঢাকায় মোট আক্রান্ত ৫২৩ জন। এর মধ্যে ঢাকা মহানগরেই নতুন ভর্তি হয়েছেন ১৯৩ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৫২ জন এবং বেসরকারি হাসপাতালে ৪১ জন।
অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, খুলনায় ১২৯ জন, রাজশাহীতে ১১৮ জন, বরিশালে ১১৪ জন, রংপুরে ৫৫ জন, ময়মনসিংহে ৪৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জনে পৌঁছেছে।
১ জানুয়ারি থেকে আজ (২৫ নভেম্বর) পর্যন্ত সারাদেশে ভর্তি হওয়া ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জন রোগীর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৫০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪ হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৭ জন।
চলতি বছর ঢাকা বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু হয়েছে ২৬৬ জনের। এছাড়া খুলনায় ৮৮ জন, চট্টগ্রামে ৫৩ জন, ময়মনসিংহে ৪২ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available