• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:১২:২১ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার

২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৮:৪৬

১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশের কৃষি উপকরণের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ৪০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) সার এবং ৭০ হাজার টন দানাদার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

২৫ নভেম্বর বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৫৪তম সভায় এসব সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

২৬ নভেম্বর বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

এ দেশে ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনুমোদিত মোট সারের মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সঙ্গে চুক্তির আওতায় কানাডার প্রতিষ্ঠান কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) থেকে ৪০ হাজার টন এমওপি সার আমদানি করা হবে।

এ সার আমদানিতে ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৬৬ লাখ টাকা। প্রতি টন সারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬৫ দশমিক ৭৫ মার্কিন ডলার। এ ছাড়া সৌদি আরবের প্রতিষ্ঠান সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক দানাদার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি টন ৪২৩ দশমিক ৩৩ মার্কিন ডলার দরে এ সার আমদানিতে ব্যয় হবে ২১১ কোটি ২৪ লাখ টাকা।

সৌদির একই প্রতিষ্ঠান থেকে আরও ৩০ হাজার টন ব্যাগড দানাদার ইউরিয়া সার আমদানি করা হবে। প্রতি টন ৩৯৭ দশমিক ৮৮ মার্কিন ডলার দরে এতে ব্যয় হবে প্রায় ১৪৯ কোটি ১৪ লাখ টাকা।

আরও পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে: তথ্যমন্ত্রী

ইউরিয়া সার আমদানির প্রস্তাবগুলো শিল্প মন্ত্রণালয় এবং এমওপি সার আমদানির প্রস্তাবটি কৃষি মন্ত্রণালয় থেকে সভায় উপস্থাপন করা হয়।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার
১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার
২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৮:৪৬



পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেফতার
পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেফতার
২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:০৭

আজ অভিনেত্রী মিমির বিয়ে
আজ অভিনেত্রী মিমির বিয়ে
২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৮:২৪




অর্জুনের জীবনে নতুন প্রেম?
অর্জুনের জীবনে নতুন প্রেম?
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮:১৩