অনলাইন ডেস্ক: বান্দরবানের থানচিতে একটি বাজারে আগুনে পুড়েছে ১০টি দোকান। ১৬ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত তিনটার দিকে বলি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুরুতে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন আশাপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস খবর পেয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available