• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:২২:৪২ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬৮ জন গ্রেফতার

১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৪:৩২

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬৮ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যের সঙ্গে সম্পৃক্ততা, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার পরিচালিত এ অভিযানে মাদক-সংক্রান্ত ঘটনায় ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ জনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার রাতে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেয়া তথ্যমতে, নারায়ণগঞ্জ সদর থানায় ১৩ জন, ফতুল্লা মডেল থানায় ১০ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১৫ জন, বন্দর থানায় ৮ জন, রূপগঞ্জ থানায় ৬ জন, সোনারগাঁও থানায় ১৪ জন এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৩ জনকে গ্রেফতার করে।

অভিযানে সদর থানায় ৫০ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন ও অন্যান্য আইনে ৪ জনসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়। ফতুল্লা মডেল থানায় ১০ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় ১২ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন ও অন্যান্য আইনে ২ জনসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়।

বন্দর থানায় ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি, দুই মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দু’জন ও অন্যান্য আইনে তিনজনসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রূপগঞ্জ থানায় ৩ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন ও অন্যান্য আইনে ১ জনসহ ৬ জন এবং সোনারগাঁও থানায় ৭ জন মাদকসেবী, মাদক মামলায় ১ জন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন ও অন্যান্য আইনে ৪ জনসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য ও অন্যান্য আইনে এক আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান চলবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ১৮ মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড
নারায়ণগঞ্জে ১৮ মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৯:২১


বান্দরবানের থানচিতে আগুনে পুড়ল ১০ দোকান
বান্দরবানের থানচিতে আগুনে পুড়ল ১০ দোকান
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৮:৪৯






এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪২:০১