• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:০৮:২৫ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ১৮ মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড

১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৯:২১

নারায়ণগঞ্জে ১৮ মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক মাদকবিরোধী অভিযানে আটক ১৮ মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে ২০ দিন করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

১৬ সেপ্টেম্বর বুধবার সকালে সাড়ে ১১টায় বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানান ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।

পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর বিকেল থেকে রাত পর্যন্ত সস্তাপুর আয়কর অফিসের পাশে, কুতুবপুর লাকী বাজার ইউরোটেক্স গার্মেন্টসের পাশে, ইসদাইর রেলস্টেশন এলাকায় এবং নরসিংপুর তারামিলের পাশে পৃথক অভিযান চালানো হয়। মাদক স্পটে অভিযান পরিচালনা করে মোট ১৮ জন মাদকসেবীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

পরে ১৫ সেপ্টেম্বর আটক ব্যক্তিদের নারায়ণগঞ্জের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। সেখানে সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মাহবুব আলম বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকসেবীদের আটক করে আইনের আওতায় আনার পাশাপাশি আদালতের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা হচ্ছে। মাদকবিরোধী অভিযান ও সামারি ট্রায়াল অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মেঘনা গ্রুপে নতুন নিয়োগ
মেঘনা গ্রুপে নতুন নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৩:০৮


যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় হামের প্রকোপ
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় হামের প্রকোপ
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:২০


ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২২:৫৭

নারায়ণগঞ্জে ১৮ মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড
নারায়ণগঞ্জে ১৮ মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৯:২১


বান্দরবানের থানচিতে আগুনে পুড়ল ১০ দোকান
বান্দরবানের থানচিতে আগুনে পুড়ল ১০ দোকান
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৮:৪৯