• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৩৭:২৬ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

২৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২২:৪৬

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

জামালপুর প্রতিনিধি: জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে ২২৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

২৮ নভেম্বর শনিবার দিবাগত রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী দিঘলাকোনা এলাকা থেকে আসামি বিহীন এসব ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।

জানা গেছে, জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জের সীমান্তবর্তী ১০৮৯ সীমান্তের পিলারের কাছে দিঘলাকোনা এলাকায় অভিযান পরিচালনা করেন সাতানী পাড়া বিওপির বিজিবি সদস্যরা।

আরও পড়ুন

জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সংঘর্ষ, নিহত ১

এসময় ২২৭ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন বিজিবির সদস্যরা। অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেইসঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

মাদক উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সাভার-আশুলিয়ায় পৃথক স্থানে দুই বাসে আগুন

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









‘কিং’ নিয়ে দুই দশক পর পুরোনো রূপে শাহরুখ
‘কিং’ নিয়ে দুই দশক পর পুরোনো রূপে শাহরুখ
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২৩:১৯