• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:৩১:১৭ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী যশোরে, করলেন বিয়ে

২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২৪:০০

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী যশোরে, করলেন বিয়ে

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার প্রবাসজীবনে পরিচয়, এরপর টিকটকে যোগাযোগ ও প্রেম; শেষ পর্যন্ত যশোরের শার্শা উপজেলার যুবক সোহাগ হুসাইনকে বিয়ে করেছেন মালয়েশিয়ার তরুণী নুর হায়াতি। বিয়েতে উপস্থিত ছিলেন কনের মা-বাবাও।

২৮ নভেম্বর শনিবার অনুষ্ঠান করে এলাকার মানুষকে বিয়ের কথা জানানো হয়।

এর আগে গত ২৩ নভেম্বর যশোরের আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়। যশোর পৌর এলাকার বারান্দীপাড়া খালধার সড়কের নিকাহ রেজিস্ট্রার ও কাজী মোহাম্মদ হোসেনের কার্যালয়ে বিয়েটি নিবন্ধিত হয়েছে। কাবিননামাটি ২৪ নভেম্বর নোটারি পাবলিকের কাছে সত্যায়িত করা হয়।

আরও পড়ুন

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণী নিহত, চালক উধাও

শার্শা উপজেলার ডুবপাড়া গ্রামে জালাল উদ্দিন ও নেলুফা ইয়াসমিন দম্পতির সন্তান সোহাগ হুসাইন। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। সোহাগ দেশে আসেন গত ২৮ অক্টোবর। মালয়েশিয়ান কনের নাম নুর হায়াতি। তার বাবা আমরান বিন আহমাদ, মা জাওয়ারিয়াহ বিনতে সুলাইমান। মা-বাবাকে নিয়ে নুর হায়াতি বাংলাদেশে আসেন ১৯ নভেম্বর।

বিয়ের কাবিননামা থেকে জানা যায়, বর-কনে দুজনের জন্ম ১৯৯৯ সালে। সোহাগের জন্ম ২৪ মে, নুর হায়াতির ৩০ সেপ্টেম্বর। তাদের বিয়ের দেনমোহর ধরা হয়েছে ৫ লাখ টাকা।

সোহাগ হুসাইন বলেন, তিনি কিশোর বয়সে শিক্ষার্থী ভিসায় মালয়েশিয়ায় যান। সেখানে পড়াশোনা না করে কাজে যোগ দেন। কুয়ালালামপুরে তার একটি ওয়ার্কশপ আছে। সেখানে তিনি ঠিকাদারির কাজ করেন।

আরও পড়ুন

টেকনাফে পাচারের চেষ্টাকালে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭

যশোরের এই তরুণ আরও বলেন, ‘তখন এক ভদ্রলোকের দোকানে আমি যাতায়াত করতাম। সেখানেই তাকে (নুর হায়াতি) প্রথম দেখি। দোকানটি তার বাবার।’

পরে টিকটকের মাধ্যমে দুজনের মুঠোফোন নম্বর আদান-প্রদান হয়। সোহাগ জানান, তিনি মালয় ভাষা জানেন। দুজনের মধ্যে কথাবার্তা হতো এই ভাষায়। নুর হায়াতিকে কিছু বাংলাও শেখানো হয়েছে। নুর হায়াতির মা-বাবার সঙ্গে আলাপের পর তারাও সোহাগকে পছন্দ করেন। এরপর দুই পরিবারের মধ্যে বিয়ের কথা পাকা হয়।

মালয়েশিয়ান মেয়েকে বধূ হিসেবে পেয়ে খুশি সোহাগের পরিবারের সদস্যরাও। তার মা নিলুফা ইয়াসমিন বলেন, ‘বউমা ভালো হয়েছে। সে আমাদের কথা কমবেশি বুঝতে পারলেও বেয়াই-বেয়াইন বুঝতে পারছেন না। বউমা বাংলা ভাষা কিছু কিছু শিখেছে।’

আরও পড়ুন

কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকে ককটেল হামলা

বেয়াই-বেয়ানকে কী কী খাওয়াচ্ছেন, এমন প্রশ্নে নিলুফা বলেন, ‘বেয়াই-বেয়াইন আসার সময় নিজেদের খাবার সঙ্গে করে নিয়ে এসেছেন, শুকনো খাবার। ডিম এবং নুডলস বেশি খাচ্ছেন। বিবাহ সম্পন্ন হয়েছে। বেয়াই-বেয়াইন আর থাকতে চাচ্ছেন না। রোববার তাদের ঢাকায় দিয়ে আসবে সোহাগ। কিন্তু ছেলে ও বউমা এক মাস পরে যাবে।’

সোহাগ জানান, তার স্ত্রী নুর হায়াতির কুয়ালালামপুর শহরে একটি সুপারশপ আছে। তার শ্বশুরের সাত সন্তান। প্রত্যেককে আলাদা ব্যবসা প্রতিষ্ঠান করে দিয়েছেন।

রোববার শ্বশুর-শাশুড়ি চলে গেলেও স্ত্রীকে নিয়ে আর এক মাস দেশে থাকবেন বলে জানান সোহাগ। এরপর মালয়েশিয়া ফিরে গিয়ে নিজের ব্যবসা চালিয়ে যাওয়ার পাশাপাশি স্ত্রীর ব্যবসা দেখাশোনা করবেন তিনি।

আরও পড়ুন

তেঁতুলিয়ায় পিঠা উৎসব: অর্ধশতাধিক পিঠার সঙ্গে পরিচিত হলো শিক্ষার্থীরা

সোহাগ আরও বলেন, ‘বিয়ে করে আমি ও নুর— উভয়েই সুখী। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। আমরা মালয়েশিয়াতেই জীবন কাটাব।’

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



‘কিং’ নিয়ে দুই দশক পর পুরোনো রূপে শাহরুখ
‘কিং’ নিয়ে দুই দশক পর পুরোনো রূপে শাহরুখ
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২৩:১৯





ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর
ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৪:১৪


স্নাতক পাসেই বাংলাদেশ ব্যাংকে চাকরি
স্নাতক পাসেই বাংলাদেশ ব্যাংকে চাকরি
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৬:৩৮