• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৩৭:০০ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

সাভার-আশুলিয়ায় পৃথক স্থানে দুই বাসে আগুন

২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৪:২৬

সাভার-আশুলিয়ায় পৃথক স্থানে দুই বাসে আগুন
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক দুটি স্থানে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২৮ নভেম্বর শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার কোহিনুর গেট বেলতলা এবং সাভারের বলিয়ারপুর এলাকায় এসব ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়ার কোহিনুর গেট বেলতলা এলাকায় একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা বাসে আগুন দেখতে পান পথচারীরা। পরে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেন।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল

অন্যদিকে, প্রথম ঘটনার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে সাভারের বলিয়ারপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, শ্যামলী পরিবহনের বাসটিতে নাশকতার উদ্দেশ্যে অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

মাদারীপুরে লকডাউনবিরোধী বিক্ষোভ মিছিল বিএনপির

দুটি ঘটনায় বাসের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সাভার-আশুলিয়ায় পৃথক স্থানে দুই বাসে আগুন
সাভার-আশুলিয়ায় পৃথক স্থানে দুই বাসে আগুন
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৪:২৬


হন্ডুরাসে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৯, আহত ২৮
হন্ডুরাসে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৯, আহত ২৮
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৯:১৯





তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে
২৯ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৬:১১