বিনোদন ডেস্ক: মিস ইউনিভার্সের মূল মঞ্চে সেরা ৩০-এ জায়গা হয়নি। তবে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় একেবারে খালি হাতে ফিরছেন না সামিরা খান মাহি। দর্শকদের ভোটে দুটি বিভাগে সেরার স্বীকৃতি, আরেকটিতে প্রথম রানার-আপ!
পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীর সঙ্গে অংশ নেন মাহি। ‘বেস্ট ইন সুইমস্যুট’ ও ‘বেস্ট ইন ইভনিং গাউন’ বিভাগে দর্শকদের ভোটে বিজয়ী হয়েছেন তিনি। পাশাপাশি ‘বেস্ট ইন ন্যাশনাল কস্টিউম’ বিভাগে অর্জন করেন প্রথম রানার-আপের স্বীকৃতি।
নিজের এই অর্জনে উচ্ছ্বসিত মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তার ভাষায়, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেও এই সাফল্য সবার, যারা ভোট, সমর্থন ও ভালোবাসা দিয়ে পাশে ছিলেন।
এদিকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি জানান, ফাইনালের আগে জ্বরে আক্রান্ত হয়েছিলেন। বিজয়ীর নাম ঘোষণার সময় তার চোখের পানি ছিল আনন্দের। তবে সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় মন ভেঙে গিয়েছিল বলেও জানান তিনি।
আগামী ৪ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে মাহির। ৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা তার প্রথম সিনেমা ‘মস্তান’-এর শুটিং। মিস ইউনিভার্সের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার অভিনয় জগতে নতুন যাত্রার প্রস্তুতি নিচ্ছেন মাহি।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available