• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:১৯:১৬ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

ট্রাফিক আইন লঙ্ঘন: একদিনে ডিএমপির ২,৪০৪ মামলা

২৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৮:১৬

ট্রাফিক আইন লঙ্ঘন: একদিনে ডিএমপির ২,৪০৪ মামলা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪০৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

২৯ নভেম্বর রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে জানানো হয়, শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

আরও পড়ুন

হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না: তথ্য উপদেষ্টা

এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ১১টি সিএনজি ও ১৮টি মোটরসাইকেলসহ মোট ৭৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ২টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ২৩টি সিএনজি ও ৬৪টি মোটরসাইকেলসহ মোট ১২৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৪টি বাস, দুইটি ট্রাক, ১১টি কাভার্ড ভ্যান, ৬৬টি সিএনজি ও ১৫৮টি মোটরসাইকেলসহ মোট ৩০৩টি মামলা হয়েছে।

আরও পড়ুন

জাজিরায় প্রাণহানির পেছনে অন্তর্কোন্দল রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১১টি বাস, ১৪টি ট্রাক, ১৬টি কাভার্ড ভ্যান, ৩০টি সিএনজিসহ মোট ১৯৩টি মামলা হয়েছে।

অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৪টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৪টি বাস, ৬টি ট্রাক, ১৫টি কাভার্ড ভ্যান, ২৬টি সিএনজি ও ১৩৪টি মোটরসাইকেলসহ মোট ২১৮টি মামলা হয়েছে।

আরও পড়ুন

অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৯টি বাস, ১১টি ট্রাক, ১৯টি কাভার্ড ভ্যান, ১৪৩টি সিএনজি ও ২৩৩টি মোটরসাইকেলসহ মোট ৫৯৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৪৬টি বাস, ১২টি ট্রাক, ৪৩টি কাভার্ড ভ্যান, ১৩০টি সিএনজি ও ৩১৪টি মোটরসাইকেলসহ মোট ৮০১টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে ৫৬১টি গাড়ি ডাম্পিং ও ৭৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।

আরও পড়ুন

ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





‘কিং’ নিয়ে দুই দশক পর পুরোনো রূপে শাহরুখ
‘কিং’ নিয়ে দুই দশক পর পুরোনো রূপে শাহরুখ
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২৩:১৯





ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর
ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৪:১৪